মঙ্গলবার, ০২ জুন, ২০২৬  |  

প্রকাশ : ০৭ মে ২০২২, ১৫:৩৫

ঢাকায় ৫২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ঢাকায় ৫২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক

ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৫২ লিটার দেশি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৬ মে) রাতে বাড্ডা পুরাতন জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে মো. শাকিল আহম্মেদ (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, ওই যুবক একজন মাদক ব্যবসায়ী।

র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আসামিকে তল্লাশি করে তার কাছ থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি প্লাস্টিকের জারকেন ভর্তি ৫২ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তারকৃত শাকিল দীর্ঘদিন ধরে রাজধানীর বাড্ডা থেকে অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়