মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬  |  

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:৪৯

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার দোয়া কামনা করেন। খবর: বাসস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়