বুধবার, ২৬ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ২৩:০৮

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৫৪৯

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত  ৫৪৯
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭৪ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৬৬টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়