প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:২২
গোলাপি আভায় নতুন ফটোশুটে জয়া আহসান

গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাক, খোলা চুল আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত ছবিগুলো ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।
রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনার কারণেও আলোচনায় থাকেন জয়া আহসান। পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে দেখা গেছে তাঁকে। খোলা চুল ও হালকা সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তাঁর স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।
ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর সৌন্দর্য ও সাজের প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
অভিনয় ও ফ্যাশন—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন জয়া আহসান। নতুন এই ফটোশুটেও তাঁর সাজ ও অভিব্যক্তি নজর কেড়েছে অনুরাগীদের।







