মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০৯:৪৫

বিশ্বে করোনায় আরও ৬৯৯ মৃত্যু, আক্রান্ত বেড়েছে ৫০ হাজার

বিশ্বে করোনায় আরও ৬৯৯ মৃত্যু, আক্রান্ত বেড়েছে ৫০ হাজার
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯৯ জনের, যা গতকালের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি।

মঙ্গলবার (২৮ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৯৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৮১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪৭ জনের। তাইওয়ানে ৯১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৮০ জন।

একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩১০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬২ জন এবং শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৮৮৩ জনের। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৬০ জন।

চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। একই সময়ে থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়