বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:২৯

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত
অনলাইন ডেস্ক

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় দুটি ট্রেনে ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এ দুর্ঘটনায় ‘অবাক’ হয়েছেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো বলেন, ভয়াবহ দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়