মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯

বিশ্বে করোনায় আরও ৬২৭ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৬২৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে ৮৯ হাজার ৯১১ জন আক্রান্ত এবং ১৯৭ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩৪ জন। তাইওয়ানে মারা গেছেন ২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়