বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬  |  

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২৩:৪৭

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য ২৯ জুলাই দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সরোয়ার আলমগীর জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়