সোমবার, ১৭ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৪

রাজধানীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

রাজধানীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্বল্পমাত্রার এ ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে নরসিংদী ও আশপাশের এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বছরও নরসিংদীতে কয়েক দফা ভূমিকম্পের ঘটনা ঘটে এবং এর মধ্যে হতাহতের ঘটনাও ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়