শনিবার, ২২ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:৫১

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন
অনলাইন ডেস্ক

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার ড. মোহাম্মদ মুইজ্জু অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।

এদিকে, মুইজ্জুর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে। দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে হাইকমিশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়