মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

জুলাই শহীদ-আহতদের বিচার নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

জুলাই শহীদ-আহতদের বিচার নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক
অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার, আইনি সুরক্ষা এবং আহত জুলাই যোদ্ধাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল এইচ.ই. এম.এস. আন্দাফিলিপ উপস্থিত ছিলেন।

এ সময় ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলার আহ্বায়ক সাংবাদিক জিহাদ নুর চৌধুরী এবং জুলাই গণঅভ্যুত্থানে অঙ্গহানি, চোখ ও পা হারানোসহ গুরুতর আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, অধিকার, আইনি সুরক্ষা ও ভবিষ্যৎ কল্যাণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার অগ্রগতির বিষয়েও আলোচনা করা হয়।

আহত জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আলোচনা আহত ও ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধাদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়