বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১

বিগত সরকারের প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, রিপোর্ট পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত সরকারের প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, রিপোর্ট পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে সাধারণত একটি নয়, একাধিক কারণ কাজ করে। প্রকল্প প্রণয়ন ও অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয়প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করে।

তিনি বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের নজরে আসার পর এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিগত সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়