প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:৫৪
গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামালবাজার ইউনিয়নের ধরগাঁও "স্মৃতি প্যালেস" এম. এ. গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ট্রাস্টের সভাপতি ও প্রবাসী পল্লী গ্রুপের ভাইস-চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মকব্বির আলীর পরিচালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা ট্রাস্টের ২০২৬ সালের ৪টি বৃত্তি পরীক্ষা কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে ট্রাস্টের সচিব ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুক আহমদ ২০২৫ সালের শিক্ষা ট্রাস্টের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
২৬তম স্কুল ও জুনিয়র মাদ্রাসার জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
১৬ তম "মরহুমা আয়েশা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা" আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
১৫তম "আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা" আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
১৮তম "এসএসসি ও দাখিল মডেল টেস্ট পরীক্ষা" আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের শিক্ষা ট্রাস্টের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়।
শিক্ষা ট্রাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি "স্মারক সংকলন" প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি জুলাই মাসে শিক্ষা ট্রাস্টের "বার্ষিক শিক্ষা সফর" অনুষ্ঠিত হবে।
মহীয়সী নারী ও শিক্ষা ট্রাস্টের প্রবর্তক মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন— শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ. এইচ. এম. ইসরাইল আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সোহেল মিয়া ও আনোয়ার হোসেন।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন— মাওঃ আব্দুস ছালাম, সামসুল হক, আ: রকিব, সিদ্দিকুর রহমান খালেদ, আ: রব এবং সুহেল আহমেদ।







