সোমবার, ১৭ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:০৩

যুবলীগের মিছিল থেকে চবি কর্মকর্তা আটক

যুবলীগের মিছিল থেকে চবি কর্মকর্তা আটক
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে আটক করেছে পুলিশ।

গত ১৫ আগস্ট রাতে হাটহাজারীতে যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের মিছিলের পর পুলিশের অভিযান থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হাটহাজারী থানা সূত্রে জানা যায়, ১৫ আগস্ট স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা হাটহাজারীতে একটি মিছিল বের করেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। মিছিল-পরবর্তী অভিযানে সরোয়ার হোসেন খোকনসহ কয়েকজনকে আটক করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পুলিশের অভিযানে যুবলীগের মিছিল থেকে স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে চবির এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী জানান, হলের একজন কর্মকর্তা আটক হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়