মঙ্গলবার, ১২ মে, ২০২৬  |  

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১১:০০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২৯৩ পিস ইয়াবা, ১০ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৯৪৮ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়