মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৪:১৮

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক
বাসস

সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছেন। এখানে এখন কোনো অস্থিরতা নেই।

সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে তিনটি ছাড়া সকল কারখাানা খুলেছে। বন্ধ তিনটি কারখানার মধ্যে দুটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে সবগুলো কারখানা এরই মধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে দুটি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়