প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য মাহবুব রহমান ও মনির হোসেন।
এ ছাড়া সিনিয়র সদস্য মাসুদ শায়ান, মাহবুবুল ইসলাম সুমন, আনিসুর রহমান, নাসিরউদ্দিন ও কবির হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দোয়া মাহফিলে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রয়াত সাংবাদিক ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।







