বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ১৯ মে ২০২২, ১২:০০

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা
অনলাইন ডেস্ক

প্রশাসনের দুই সচিবকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলেই পদায়ন করেছেন সরকার।

গতকাল বুধবার এ দুই কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব হয়েছেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।

আমিনুল ইসলামকে সিনিয়র সচিব করে জারি করা আদেশ আগামী ১৬ জুন এবং হাসিবুল ইসলামকে সিনিয়র সচিব করার এই আদেশ আগামী ২২ মে থেকে কার্যকর হবে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়