বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
অনলাইন ডেস্ক

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

তানভীর আহমেদ রবিন জানান, তার বাবার জানাজা আগামীকাল বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়