প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:৩২
ঘুরে দাঁড়িয়ে ৯ জনের ব্রেন্টফোর্ডকে হারাল লিভারপুল

চোট কাটিয়ে মাঠে ফিরেই লিভারপুলের জয়ে বড় অবদান রাখলেন আলেক্সান্দার আইসাক। পিছিয়ে পড়েও ৯ জনের ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
শনিবার (১৭ অক্টোবর) ম্যাচের প্রথমার্ধে কিন লুইস-পটারের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। তবে বিরতির আগে ইয়েহর ইয়ারমলিউক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র পাল্টে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ভিক্টর মুনোজের গোলে সমতায় ফেরে দলটি। এরপর মৌসুমে নিজের পঞ্চম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন আইসাক। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রেন্টফোর্ডের ভিতালি জানেল্ট। ফলে শেষ দিকে নয়জন নিয়ে খেলতে হয় দলটিকে।
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ব্রেন্টফোর্ডকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল।







