শনিবার, ২২ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:৪৯

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম ঘোষণা করেছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

রুপার দামও বেড়েছে

সোনার পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার অলংকার কিনতে ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি অর্থ গুনতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়