সোমবার, ১২ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২৩:০৮

অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

অফ-শোল্ডার পোশাকে নতুন লুকে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
অনলাইন ডেস্ক

সৌন্দর্য ও ফ্যাশনের ভিন্ন ভিন্ন উপস্থাপনায় প্রায়ই ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার অফ-শোল্ডার পোশাকে নতুন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ গ্ল্যামারাস ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে দেখা গেছে তাঁকে। খোলা চুল ও হাতে মানানসই ব্যাগে তাঁর সাজে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।

ছবিগুলোতে সাদিয়া আয়মানের আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলিশ লুক নজর কেড়েছে ভক্তদের। পরিচিত সাজের বাইরে নতুন এই ফ্যাশন স্টেটমেন্টে তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস।’ বাংলায় যার অর্থ, ‘জীবন একটি র‍্যাম্প, আর আমি আমার সাজের দ্যুতি ছড়াচ্ছি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের নানা প্রশংসাসূচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও কাজের আপডেট শেয়ার করেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইলের কারণেও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়