রবিবার, ২২ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩৪

কলকাতা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

কলকাতা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
অনলাইন ডেস্ক

দুই বছর বিরতির পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। উৎসবটির ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে ফ্রান্সের সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকদের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এ কারণেই উৎসবের তালিকায় ফ্রান্সের সিনেমা হিসেবে জায়গা পেয়েছে এটি।

জানা গেছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’সহ ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের মোট ১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার একমাত্র সিনেমা এটি।

কলকাতা উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। বাংলাভাষী দর্শকেরা এবার সিনেমাটি দেখার সুযোগ পাবেন, বিষয়টি তাঁকে আনন্দিত করেছে। কলকাতা তাঁর অত্যন্ত প্রিয় শহর বলেও জানিয়েছেন নির্মাতা।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

এর আগে এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। সেখানে একটি স্বীকৃতিও অর্জন করে এটি। এছাড়া টরন্টো ও লন্ডনের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়