শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অগ্রগতি জানতে হাইকমিশনে ফের চিঠি

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অগ্রগতি জানতে হাইকমিশনে ফের চিঠি
অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস। চিঠির সঙ্গে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় আবেদনসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে।

ব্যারিস্টার স্টিভেন পাওলেস চিঠিতে উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনটি বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি শেখ হাসিনার পক্ষে আইনগতভাবে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা প্রয়োজন।

এ পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করার অনুমতি দিয়ে স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়