রবিবার, ২২ মার্চ, ২০২৬  |  

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ২১:২৩

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
অনলাইন ডেস্ক

ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, মধ্য ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে এ হামলা চালানো হয়।

তবে হামলার পর কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরান ও ইসফাহান-এর মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়