শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩

বিএনপির ভূমিধস জয়, কে কয়টি আসন পেল?

বিএনপির ভূমিধস জয়, কে কয়টি আসন পেল?
অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফল ঘোষণা শেষ করে ইসি। তবে দুটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ভূমিধস জয় পেয়েছে বিএনপি জোট। ২১৩টি আসনে জয়ী হয়েছে এ জোট। এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বিজেপি ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং এনডিএম পেয়েছে ১টি আসন।

অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ৭৬টি আসন। এর মধ্যে এককভাবে জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

ঢাকা-৪ ও নওগাঁ-৫ আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা-৪ আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন জয়লাভ করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। আর নওগাঁ-৫ আসনে এগিয়ে আছেন বিএনপির জাহিদুল ইসলাম।

প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়।

ফলাফল অনুযায়ী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়