শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
অনলাইন ডেস্ক

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি।

তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি— এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।

তারেক রহমান বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো। জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিটা রাজনৈতিক দলকে আন্তরি অভিনন্দন জানাই।

এর আগে রাজধানীর গুলশানে কার্যালয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১টার দিকে তিনি কার্যালয়ে যান।

সকাল থেকে নেতা–কর্মীরা ফুল হাতে শুভেচ্ছা জানাতে কার্যালয়ের সামনে জড়ো হন। নবনির্বাচিত সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা কার্যালয়ে ঢুকেছেন।

সরেজমিনে কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাঁদের সীমিতসংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। অন্য নেতা-কর্মীরা বাইরে রয়েছেন।

বেলা ১১টার দিকে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল কার্যালয়ে আসেন। সোয়া ১১টার দিকে আসেন দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।

দুপুর ১২টায় রাঙামাটি আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান তাঁর অনুসারীদের নিয়ে কার্যালয়ে আসেন। সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সেখানে আসেন।

দুপুরের দিকে সিএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যালয়ে দেখা যায়। নেতা-কর্মীরা ফটকের একপাশে দাঁড়িয়েছিলেন।

বেলা পৌনে একটার দিকে তারেক রহমানের গাড়িবহর কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এ সময় বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মীরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

বেলা সোয়া একটার দিকে কার্যালয়ে ঢোকেন ঢাকা-১৩ আসনের বিএনপি সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। বেলা দেড়টায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি গাড়ি থেকে নেমে সরাসরি কার্যালয়ে ঢুকে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়