শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

সাবেক ছাত্রদল নেতার চোখে বিএনপি এখন ভারতপন্থী

সাবেক ছাত্রদল নেতার চোখে বিএনপি এখন ভারতপন্থী
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাবুদ্দিন লাল্টু বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ দুই ভাগে বিভক্ত—প্রোভারত ও এ্যান্টি-ভারত। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ, জাপা ও বিএনপি প্রোভারত শক্তি হিসেবে দাড়িয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে লাল্টু বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী বাকশালীরা যেরকম কর্মকাণ্ড করছে, তা স্পষ্টভাবে দেখাচ্ছে যে, তারেক রহমানের নেতৃত্বে একটি প্রোভারত শক্তি ক্ষমতায় রয়েছে। ২০২৪ সালের জুলাই/আগস্টে প্রফেসর ইউনুসের ১৮ মাস মেয়াদের সরকার এ্যান্টি-ভারত মনোভাবাপন্ন ছিল।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের সরকারের সুযোগে দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী বাকশালীরা আবার সক্রিয় হয়েছে। তারা সাবেক ইউনুস সরকারের এ্যান্টি-ভারত উপদেষ্টাদের অসম্মান করছে, কিন্তু বিএনপি মনোনীত উপদেষ্টাদের নয়। এটি প্রমাণ করে যে বর্তমান বিএনপি সরকার প্রোভারত।’

লাল্টু সতর্ক করেন, ‘বিএনপির স্বল্প শিক্ষিত কিছু সমর্থক বাদ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় কোটি সমর্থক এ্যান্টি-ভারত মনোভাবাপন্ন। যদি বিএনপি প্রোভারত নীতি নিয়ে এগোয় এবং এ্যান্টি-ভারত সমর্থকদের ধরে রাখতে চায়, তবে তা ভুল হবে। এই সমর্থকরা অন্য ভারত বিরোধী দলগুলোর দিকে ধাবিত হবে।’

তিনি আরও বলেন, ‘কালক্রমে বাংলাদেশে প্রোভারত ও এ্যান্টি-ভারত শক্তির পালাক্রমিক ক্ষমতায় আসা চলবে। বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে—কিভাবে ভারতের সবচেয়ে বিশ্বস্ত আওয়ামী লীগকে পেছনে ফেলে নিজেকে বিশ্বস্ত হিসেবে টিকে রাখা যায়।’

লাল্টু ফেসবুক পোস্টের মাধ্যমে সতর্ক করে বলেন, ‘দেশের রাজনৈতিক ধারা ও সমর্থকগোষ্ঠীর প্রকৃত মনোভাবকে উপেক্ষা করলে দলটি জনসমর্থন হারাতে পারে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়