শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬  |  

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৩:১৯

‘আমরা যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর অপেক্ষায় আছি’

‘আমরা যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর অপেক্ষায় আছি’
অনলাইন ডেস্ক

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন বাহিনীর সম্ভাব্য যেকোনো স্থল অভিযানের জবাব দিতে তার দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন যে, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। তবে তেহরানের নেতৃত্বের পতন ঘটানোর লক্ষ্যে স্থলবাহিনী (গ্রাউন্ড ট্রুপস) মোতায়েন করে কোনো অভিযান চালানো হবে কি না, তা এখনও অস্পষ্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রচারমাধ্যম এনবিসি-কে জানিয়েছেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর কথা বিবেচনা করাটা নেহায়েতই ‘সময়ের অপচয়’ হবে। টেলিফোনে এনবিসি-কে ট্রাম্প বলেন, "এটি পুরোপুরি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো যা কিছু ছিল, তার সবই তারা হারিয়েছে।"

ইরানে বিদেশি সেনা মোতায়েন করা হলে তা আক্রমণকারীদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে যে সতর্কবার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দিয়েছিলেন, সেটিকেও একটি "অর্থহীন মন্তব্য" (ওয়েস্টেড কমেন্ট) বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

সূত্র : আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়