রবিবার, ০৮ মার্চ, ২০২৬  |  

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৪:৩৬

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: ভাষণে পেজেশকিয়ান

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: ভাষণে পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া এ ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:

প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে।

পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।

মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।

তথ্যসূত্র: আল–জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়