মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২৩:০২

মধ্যবর্তী নির্বাচনের ফল ‘গণতন্ত্রের জন্যে সুদিন’

মধ্যবর্তী নির্বাচনের ফল ‘গণতন্ত্রের জন্যে সুদিন’
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নিবাচনে ডেমোক্রেট দল বিস্ময়করভাবে ভালো করায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘গণতন্ত্রের জন্যে সুদিন’ বলে প্রশংসা করেছেন। রিপাবলিকান দল এ নির্বাচনে যতটা ভালো করবে বলে ধারনা করা হয়েছিল বাস্তবে তা ঘটেনি। তারা কেবলমাত্র প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে জিততে যাচ্ছে।

হোয়াইট হাউসে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি মনে করি গণতন্ত্রের জন্যে এটি একটি ভালো দিন ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের জন্যও। তিনি বলেন, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু তা ঘটেনি।

এদিকে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইচ্ছা আছে। তবে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন ২০২৩ সালে। অন্যদিকে ফলাফলের প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদিও কোনো কোনো দিক থেকে মঙ্গলবারের নির্বাচন হতাশাজনক ছিল তবু আমার ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশাল বিজয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনে রিপাবলিকানদলের যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল সেটা তারা পায়নি। নির্বাচনের এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ তাদের নিয়ন্ত্রণে এবং সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়