মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:২৫

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ
অনলাইন ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের উড়োজাহাজে করেই ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, সংবিধানবহির্ভূত উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে সরকারের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করা হয়েছে। পরে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়